
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৭:০১ পি.এম
থানা হেফাজতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় থানা হেফাজতে থাকা নারীর সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে হোমনা থানার ভেতরে শিশু ও নারী সেলের ভিতরে এ ঘটনাটি ঘটে। নিহত হামিদা আক্তার ওরফে ববিতা (৩২) হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের প্রবাসী খলিল মিয়ার স্ত্রী। হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আছাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের প্রবাসী খলিল মিয়ার দুই স্ত্রী হামিদা আক্তার ও কোহিনূর আক্তার কে রেখে হামিদা আক্তার ববিতাকে বিয়ে করেন। বড় স্ত্রী কোহিনুর কে হজ্ব করাতে নিয়ে যাওয়ার খবর শুনে ববিতা গ্রামে আসে।
এ নিয়ে বুধবার(১৭ ডিসেম্বর) বিকালে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে হামিদা ছুরি নিয়ে বড় সতীন কোহিনূরের ওপর আক্রমণ করতে গেলে তার ছেলে সায়মন (১২) মাকে বাঁচাতে যায়। তখন হামিদা তাকেও ছুরি দিয়ে পেটে আঘাত করে নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে।এ সময় কোহিনূর আক্তারের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহত সায়মন সহ কোহিনুর কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
এ সময় স্থানীয়রা হামিদাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হামিদাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শিশু ও নারী সেলে আটকে রাখে। পরে খলিলের ভাই স্বপন মিয়া বাদী হয়ে হামিদা আক্তার ববি তাকে আসামী করে মামলা করে। কিন্ত ভোর রাতে তার সাথের আসামী বাথরুমে গেলে সে সুযোগে হামিদা আক্তার ববিতা গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
ঘটনার বিস্তারিত জানতে চাইলে হোমনা মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল করিম বলেন, রুমে ওয়ারেন ভুক্ত আসামী ছিল। সে ভোর রাতে গ্রাম পুলিশের সহায়তায় বাথ রুমে গেলে এই সুযোগে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। নারী ম্যাজিস্ট্রেট ও ডাক্তারের উপস্থিতিতে সুরথাল করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। থানায় অপমৃত্যু্র মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত