
মো: আব্দুল হান্নান, শাজাহানপুর (বগুড়া): ফ্যাসিস্টদের দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়ার শাজাহানপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযানে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ এর বিশেষ অভিযানে বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বেজোড়া ও লতিফপুর এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত কাজেম উদ্দিন প্রামানিকের ছেলে বগুড়া পৌরসভা, ২১নং ওয়ার্ড, আওয়ামী লীগের বন বিষয়ক সম্পাদক মোঃ ঈমান আলী (৫২), অপরজন উপজেলার লতিফপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মোঃ মোমিনুল ইসলাম (৪২)।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম। তিনি জানান, আসামীদ্বয়কে গ্রেফতার করে অদ্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত