
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থীর সংসদ (জকসু) নির্বাচন উপলক্ষে জবি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তায় কি কি করণীয় পদক্ষেপ নিয়ে দৈনিক নাগরিক ভাবনা আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিরিইউ) এর জকসু ভাবনায় জবি শিক্ষার্থীদের ভাবনাকে তুলে ধরেছেন স্বর্ণময় সুর । জকসু ভাবনা পত্রটির সম্পাদনা করেছেন দৈনিক নাগরিক ভাবনার’র সহ-সম্পাদক অমৃত রায়।
জবি শিক্ষার্থীদের খাবার স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তায় প্রথমেই যে কাজটি করা উচিত বলে আমি মনে করি সেটি হচ্ছে খাবারের মান বৃদ্ধি করা। ভাত তৈরির যে চাল ব্যবহার করা হয় সেটি খুবই নিন্মমানের, ডাল গুলো সিদ্ধ হয় না বললেই চলে। মাছ এবং মাংস সঠিক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করেই রান্না করা হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য বড় হুমকিস্বরূপ। দ্বিতীয়ত আমি খাবারের দাম নিয়ে বলতে চাই। আমাদের খাবারের দাম কমাতে।বাইরের খাবারের দাম আর আমাদের ক্যাফেটেরিয়ার খাবের দাম প্রায় একই।তাই এদিকে লক্ষ্য দিতে হবে। তৃতীয়ত আমাদের খাবার বসে খাবার মতো জায়গা থাকে না। খাবার টেবিলের এবং চেয়ার স্বল্পতা লক্ষ্যকরা যায়। সবশেষে বলতে চাই, খাবারের আইটেমের সংখ্যা বৃদ্ধি করতে হবে, প্রায় প্রতিদিন ২ বা ১ টি আইটেম ছাড়া ক্যাফেটেরিয়াতে কিছুই থাকে না।
স্বর্ণময় সুর, ফিন্যান্স বিভাগ ২০ তম আবর্তন
১)শীতকালের সকালে সবজি খিচুড়ি এর ব্যবস্থা করা এবং সাথে বিভিন্ন রকমের ডাল,শাক,ডিম ভাজা, ডিম সিদ্ধ ইত্যাদি এবং খাবারের দাম কমাতে হবে। ২)যে সকল কর্মচারী খাবার পরিবেশন করে তারা যেন হাতে হ্যান্ডগ্লাভস পড়ে এবং স্যানিটাইজার এর ব্যবস্থা করতে হবে। ৩)ক্যান্টিনে যে সকল খাবার তৈরি হয় সেখানে যে উপকরণ ব্যবহার করে তা যথাযথ মানসম্মত নাকি সেটা নিশ্চিত করতে হবে ( মুরগী, মাছ,আলু,পেয়াজ,রসুন ইত্যাদি)। ৪) আমাদের ক্যান্টিনে হাত পরিস্কার করার জন্য হ্যান্ডওয়াশ এর ব্যবস্থা নেই। বিশুদ্ধ পানির জন্য পানির ফিল্টার থাকলেও সেগুলো ঠিক মতো কাজ করে না। সেগুলোর মেরামত এর ব্যবস্থা করা। ৫)আমাদের ক্যান্টিন এর ভিতর পরিষ্কার রাখার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে।
অন্তর কুন্ডু, গনিত বিভাগ, ২০ তম আবর্তন
খাদ্য মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি। তাই এর গুরুত্ব ও অনেক। আর তাই খাবারের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আর যারা রাঁধুনি তারা গ্লভস আর উইপ্স ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে। আর খাবারের দাম স্টুডেন্ট বাজেট এর মধ্যে হলে ভালো হয়। অনেক শিক্ষার্থী আছে যারা খাবারের দাম শুনে চলে যায়। কারন খাবারের দাম তাদের বাজেটের মধ্যে থাকে না।
পূজা সরকার, সমাজকর্ম বিভাগ, ২০ তম আবর্তন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের স্বাদ সন্তোষজনক নয়। অনেক সময় খাবারে দুর্গন্ধ থাকে, খিচুরি ঠিকভাবে রান্না করা হয় না এবং ডাল ভালোভাবে সিদ্ধ থাকে না। খাবারের আইটেম সংখ্যা বাড়ানো জরুরি। ক্যাফেটেরিয়ার ভেতরে কুকুরের উপস্থিতি স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এছাড়া খাবারের পানির কলগুলো অধিকাংশই নষ্ট, দ্রুত মেরামত প্রয়োজন।
আবির কর, ফিন্যান্স বিভাগ ২০ তম আর্বতন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যকর খাবার শিক্ষার্থীদের অধিকার। যেহেতু এখানে কোন আবাসিক হল নেই,তাই শিক্ষার্থীদের মেসের বা বাইরের অস্বাস্থ্যকর খাবার খেয়ে নিয়মিত স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়।শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজন ক্যাম্পাসের ক্যান্টিনে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা। আমি মনে করি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার জন্য ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা,খাবারের মান ও মূল্য নিয়মিত মনিটরিং করা, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া,স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে শিক্ষার্থীদের সচেতন ও উৎসাহিত করা।
লিমা ত্রিপুরা, পাবলিক এডমিনিস্ট্রেশন, ২০ তম আর্বতন
জবি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার নিশ্চয়তায় আমি সর্বপ্রথম মনে করি ক্যান্টিনের কিচেন এর পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা। দ্বিতীয়ত ক্যান্টিনের কর্মীদের বিষের করে যারা রান্না এবং খাবার পরিবেশন করেন, তাদের হ্যান্ড গ্লাভস এবং হেড গ্লাভস ব্যবহার করা । এছাড়া ক্যান্টিন এর যে থালাবাসন গুলোতে পরিবেশন করা হয়, আমি প্রতিনিয়তই খেয়াল করেছি সেগুলো ভালো মতো ধোঁয়া হয়না । তাই সেগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি ক্যান্টিন এর খাবার এর মান আরো বৃদ্ধি করতে হবে। এছাড়া খাবার এর প্রকার ও পরিমাণ আরো বাড়াতে হবে ,কেননা দেখা যায় স্বল্প পরিমাণের খাবার তৈরির জন্য অনেক রকম খাবার দ্রুত শেষ যায় ফলে ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দ মতো খাবার খেতে পারে না। এর পাশাপাশি আমদের যে নতুন ফুড কোড চালু হয়েছে সেটার ব্যবস্থাপনা এবং মান ব্যাপক পরিমাণে বৃদ্ধি করতে হবে এবং খাবার মূল্য শিক্ষার্থীবান্ধব করতে হবে।
অভিজিৎ সরকার, লোকপ্রশাসন বিভাগ, ২০ তম আর্বতন
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত