
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ১১:১৪ এ.এম
*** বিবেক ***

সাংবাদিক সাইফুল ইসলাম
মানুষের মধ্যে আজ নেই বিবেক,
ভালো কথা বলে দেখায় আবেগ।
পশুর মতো আজ করে আচরণ,
ভুলে গেছে হবে যে তার মর্দন।
অন্যায় করে আবার দেখায় সততা,
অসহায়ের প্রতি নেই মমতা।
সুদের টাকায় করে ফুটাংগিরি,
গরিবের রক্ত চুষে খাচ্ছে দামি বিড়ি।
ঘুসের টাকার জন্য হয় পাগল পাড়া,
এদের জন্য কতো পরিবার দিশেহারা।
কি লাভ বড় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে ডিগ্রি,
এতো শিক্ষা নিয়ে তোরা কি শিখলি।
স্বার্থের কাছে নিজেকে করা যাবে না অর্পণ,
বিবেকবান মানুষ গুলো সমাজের দর্পণ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত