
পিরোজপুর অফিস:: গ্রীন ফোর্স বাংলাদেশ, পিরোজপুর জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২৬) সকাল ১০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্না। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেদা আক্তার হেনা ও কাজী মো. শাহদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকুল খানম, অ্যাডভোকেট সৈয়দ আশিক আহমেদ, যুগ্ম সম্পাদক মো. নুরউদ্দিন ও তানিয়া রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক অদিতি মন্ডল এবং সদস্য ইমরান হোসাইন টারজান ও এম. আবুল হোসেন দুলাল প্রমুখ। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুটি উপজেলা কমিটি গঠন, মাস শেষে পিকনিক আয়োজন এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত