
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৩:১৫ পি.এম
ইনানী সমুদ্র থেকে ট্রলি বোট, জাল-মাছসহ আটক

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ইনানী উপকুলের তীরবর্তী সমুদ্র এলাকা থেকে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।তিনি বলেন, অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান বৃহস্পতিবার বিকেলের দিকে উখিয়ার ইনানী সমুদ্রসৈকত হতে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরত্বে গভীর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল ও ১ হাজার ৭৫০ কেজি সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল, সামুদ্রিক মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত