
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৪:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৬, ৪:৪৮ পি.এম
বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকি

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনে বিএনপি'র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি,সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী'কে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হয়েছে। সরে না দাঁড়ালে ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে বলে চিঠিতে জানানো হয়েছে।মূলত অজ্ঞাত পরিচয়ে ডিসেম্বর মাসের ২৩ তারিখে তাকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠির কথা উল্লেখ করা হয়েছে। তবে তারা কারা এ বিষয়ে তাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। চিঠির সাথে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারীতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে চিঠি দেয়া হয়েছে। আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তারা দিতে পারে বলে সন্দেহ করছি। তবে আমরা এ বিষয়ে সতর্ক আছি।তিনি আরও বলেন, হুমকি দিয়ে আমাকে দুর্বল করতে চাচ্ছে। তবে তা পারবে না। আমার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। তবে এসব করে আমাকে কেনা যাবে না। মানুষের মৃত্যু একবার হবেই। এটা নিয়ে আমি বিচলিত নয়, বেশি চিন্তাও করি না।
উখিয়া থানার ওসি নূর আহমদ জানিয়েছেন, হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটা জিডির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত