
প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ৯:৫০ এ.এম
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ মাহফিল

রাজু আহমেদ, রাজবাড়ী: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় বিএনপি'র নেতৃবৃন্দ ।
সন্ধ্যার পর গোয়ালন্দ মোড় বিএনপি কার্যালয়ে এ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, একেএম শফিউদ্দিন আহমেদ কাশেম সাবেক চেয়ারম্যান শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি, হাবিবুর রহমান হাবি সভাপতি শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপি,
কেএম তরিকুল ইসলাম তরু সাধারণ যুগ্ম আহবায়ক সদর উপজেলা বিএনপি, প্রমুখ।
তাছাড়া বেগম খালেদা জিয়ার জন্য রাজবাড়ীর সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন হয়েছে।
এ সময় মুসল্লিরা দুই হাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করেন মরহুমা বেগম খালেদা জিয়া যেন জান্নাতবাসী হন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত