
প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ১২:৪৪ পি.এম
হোমনায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

আইয়ুব আলী, হোমনা: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।
উপজেলা সমাজসেবা অফিসার রাসেল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক মো. আবদুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মো. কামাল হোসেন, মোঃ আবুল কালাম আজাদ ও আস্থা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমূখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত