
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ৪:২৮ পি.এম
শেখ হাসিনা দেশের গণতন্ত্র হত্যা করেছে- সালাহউদ্দিন আহমেদ

শ.ম.গফুর,কক্সবাজার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পিতা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে এদেশের মানুষের অধিকার হরণ করেছে। তারা দুজনেই এক দলীয় শাসন ব্যবস্থা ও এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো । শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ পনেরো-ষোল বছর এদেশে এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করে ছিলেন।ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি শেখ হাসিনার পতন হয়েছে। তিনি(৬ জানুয়ারী) সকালে চকরিয়া উপজেলার পহরচাঁদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন।
এসময় সালাহউদ্দিন আহমেদ আরো বলেন,
শেখ হাসিনা এখন আশ্রয় লাভ করেছে তার নিজের স্থান দিল্লীতে। এরা ভারতীয় দল, এরা ভারতীয় সেবা দাস সরকার ছিলো। এরা কখনো বাংলাদেশকে স্বাধীন সত্ত্বা হিসেবে স্বীকৃতি দেয়নি। আওয়ামীলীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তারা প্রকৃতপক্ষে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। এরা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে, আলেম সমাজের উপর নির্যাতন করেছে। আলেমদের হত্যা করেছে, এরা মুলত ইসলাম বিদ্বেষী সরকার ছিলো। তিনি বলেন, আওয়ামী লীগ রাতের অন্ধকারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিলো, নিরহ মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করেছিলো। এভাবেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের বিপক্ষে দাড়িয়েছিলো,ফল স্বরূপ আওয়ামী লীগ এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে।সুতরাং আগামীতে কি রকম বাংলাদেশ হবে, জনগণ সেটা ইতিমধ্যেই বলে দিয়েছে, একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণের কথা।
পহরঁচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী,পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহবায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত