
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৬, ২:২৪ পি.এম
পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

পিরোজপুর অফিস:: পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে (বিএনপি) চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাদিম শেখসহ জেলা বিএনপি, সদর থানা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনা করেন। দোয়া মাহফিল শেষে অসহায় ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য হিরুয়ার রহমান মোল্লা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত