ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৪ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ

শীতের পিঠা 

মহসিন আলম মুহিন----
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ১৫৯ বার পঠিত
মহসিন আলম মুহিন—
শীত এলো শীত এলো নতুন সাজে সাজা,
মায়ের হাতে পিঠা খেতে লাগে ভারী মজা।।
চিতই পিঠা, তেলের পিঠা আরও পিঠাপুলী,
ভাপা পিঠায় নারিকেল-সাথে গুড় পাটালি।।
শীত সকালে আগুন তাপে চুলার পাড়ে বসে,
ভাপের পিঠা অনেক মিঠা জিহ্বা ভরে রসে।।
দুধের পিঠা শীতের ভোরে স্বাদে মজে মুখ,
সবাই মিলে পিঠা খাওয়া অন্য রকম সুখ।।
নতুন ধানের নতুন চালে গোলা যেমন ভরে,
পৌষ-মাঘে পিঠার আয়োজন চলে ঘরে ঘরে।।
পাটিসাপটা, কুলি পিঠা, খেজুর গুড়ের ঘ্রাণ,
হরেক রকম শীতের পিঠা জুড়ায় মন প্রাণ।।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শীতের পিঠা 

সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
মহসিন আলম মুহিন—
শীত এলো শীত এলো নতুন সাজে সাজা,
মায়ের হাতে পিঠা খেতে লাগে ভারী মজা।।
চিতই পিঠা, তেলের পিঠা আরও পিঠাপুলী,
ভাপা পিঠায় নারিকেল-সাথে গুড় পাটালি।।
শীত সকালে আগুন তাপে চুলার পাড়ে বসে,
ভাপের পিঠা অনেক মিঠা জিহ্বা ভরে রসে।।
দুধের পিঠা শীতের ভোরে স্বাদে মজে মুখ,
সবাই মিলে পিঠা খাওয়া অন্য রকম সুখ।।
নতুন ধানের নতুন চালে গোলা যেমন ভরে,
পৌষ-মাঘে পিঠার আয়োজন চলে ঘরে ঘরে।।
পাটিসাপটা, কুলি পিঠা, খেজুর গুড়ের ঘ্রাণ,
হরেক রকম শীতের পিঠা জুড়ায় মন প্রাণ।।