
প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:০৯ পি.এম
আমজাদ খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বিএনপি নেতা আমজাদ খান হত্যার সুষ্ঠ তদন্ত,খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলার বাদী আরিফুল আলম খান কে কৌশলে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও ইউনিয়নবাসী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় বসন্তপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের মুচিদহ গ্রামের খান বাড়ি মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত আমজাদ খান হত্যার সুষ্ঠ তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, নিহত আমজাদের স্ত্রী পারুল বেগম, ছেলে সুমন খান, মেয়ে বন্যা বেগম, বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, রাজাপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান, প্রবাসী ও সমাজ সেবক মোঃ আমিন আলী খান সহ অনেকে।
বক্তরা বলেন, স্থানীয় একটি বাড়িতে টাকা চুরি ঘটনার শালিশ কে কেন্দ্র করে ২০২৫ সালের ২৩ জুলাই বিএনপি নেতা আমজাদ খান কে দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে জখম করে দূবৃত্তরা। দুই দিন পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই হত্যা মামলা দায়ের করলে তাকে কৌশলে ষড়যন্ত্রমূলক ভাবে অস্ত্র মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করানো হয়। আমজাদ খান হত্যার সুষ্ঠ তদন্ত,খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও মামলার বাদী আরিফুল আলম খান কে কৌশলে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করে প্রশাসনের সহযোগীতা কামনা করা হলো।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত