
আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনায় ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. শহিদুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব,একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, অধ্যক্ষ কেএম আতিকুর রহমানপ্রধান শিক্ষক মো. লুৎফর রহমান,আমেনা বেগম,মো. নজরুল ইসলাম,মো. ইব্রাহিম, শামসুল হক সরকার,এটিএ মফিজুল ইসলাম শরীফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,শিক্ষক- শিক্ষার্থী।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত