
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৬, ৪:৫৬ পি.এম
জেলা মহিলাদলের সহ-সভানেত্রী চম্পা সংবর্ধিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও জেলা মহিলা দলের সহ-সভাপতি এডভোকেট নাজিয়া জাহান চৌধুরী চম্পাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেছে পালংখালী ইউনিয়নের বৃহত্তর বালুখালী বিএনপি।জেল-জুলুম,মামলা-হামলায় নির্যাতিত পরিবারের পক্ষ থেকে বরণ করছেন পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল আলম ও উখিয়া উপজেলা যুবদলের সাবেক দায়িত্বশীল ফরিদুল আলম ফরিদের সুযোগ্য কন্যা,কলেজ ছাত্রী শাকিলা মনি।এসময় যুবদল নেতা ফরিদুল আলম ফরিদ সহ শত-শত নারী-পুরুষ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত:নাজিয়া জাহান চৌধুরী চম্পা ১৩ জানুয়ারী বিকেলে বালুখালীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত