
প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:১২ পি.এম
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন, দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি শনিবার বিকালে তারাব পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এডঃ মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন,নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মাহবুবুর রহমান,তারাব পৌর বিএনপির সভাপতি তাসফিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু,তারাব পৌর যুবদলের সভাপতি আফজাল কবি,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত