
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৬:০৭ পি.এম
নওগাঁয় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৬ ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ ) সন্ধ্যায় নওগাঁ পৌর ৫ নং ওয়ার্ডের পাটালির মোড় এলাকায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এসময় নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুকু, মাসুদ হাসান তুহিন, নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী সাজ্জুসহ নওগাঁ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত