
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ২:৫৬ পি.এম
৪০-হাজার পিস ইয়াবা উদ্ধার, একজন গ্রেফতার

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়কের রামু'র মরিচ্যা যৌথ চেকপোস্ট বিজিবি'র অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার এবং এক মাদক পাচারকারী আটক হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)'র অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় এবং মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে টহল তৎপরতা জোরদার করা হলে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা থামানো হয়।আটক ব্যক্তি কক্সবাজারের রামু উপজেলার পূর্ব ধেচুয়াপালং গ্রামের বাসিন্দা আবদুল গফুরের ছেলে আব্দুর রহমান (৩৬)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে সিএনজির পেছনের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।এ বিষয়ে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত