
প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ১১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৪:১৩ পি.এম
হোমনায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উপজেলার মাথাভাঙা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জয়দেবপুর গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো: সেলিম ভুইঁয়া।
ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল হাসান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান সেলিম ভূইয়া, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাকির হাসান, হানিফ মিয়া, শাহজাহান মোল্লা, মিজানুর রহমান ও যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম জহির প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত