
প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৩:৩৩ পি.এম
“দাড়ি পাল্লা”নিয়ে মাঠে লড়বেন শফিকুল ইসলাম মোড়ল

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জে ছয়টি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়।
কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে প্রথম ধাপে তিনটি সংসদীয় আসন কিশোরগঞ্জ ১,২ ও ৩ আসন। দ্বিতীয় ধাপে ৪,৫ ও ৬ আসনে প্রতীক দেওয়া হয়।
কিশোরগঞ্জ–২(কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন ধানের শীষ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম দাঁড়িপাল্লা, গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম ট্রাক, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আবুল বাশার রেজওয়ান হাতপাখা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মো. বিল্লাল হোসেন টেলিভিশন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন ভূঁইয়া লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনিসুজ্জামান খোকন ময়ূর ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুর উদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে মোটরসাইকেল প্রতীক।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত