
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৭:০৯ পি.এম
দুপচাঁচিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

সুশান্ত মালাকার দুপচাচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও সোভা অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে বুধবার ২১শে জানুয়ারি দুপুরে অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোভা অটিস্টিক বিদ্যালয় কক্ষে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার-উল আজাদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বিপ্লব হোসেনের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল মজিদ, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, বিশ্ব্যবিদ্যালয়ের সভাপতি আব্দুস সালাম, পূজা উৎযাপন কমিটির সভাপতি অসিম কুমার দাস, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা মমতাজ মহল, অভিভাবকদের পক্ষে জয়নাব বিবি ও বুলবুলি বেগম সহ প্রমুখ। পরে বিদ্যালয়ের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত