
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ১০:১৮ এ.এম
জামায়াতে যোগ দিলেন শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি
![]()
পাথরঘাটা, (বরগুনা) সংবাদদাতা: বরগুনার পাথরঘাটায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশর (চরমোনাই) উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ জালাল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেলে কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার কমিউনিটি সেল্টার এলাকার নির্বাচনী জনসভায় জামায়াতে যোগ দেন।
এছাড়াও স্থানীয় বিএনপির এক সমর্থক ছগির হাওলাদার আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদান করেন। অনুষ্ঠান শেষে জামায়াতের পক্ষ থেকে ফুলেল মালা দিয়ে বরণ করা হয়।
বরগুনা- ২ আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহম্মেদের সাথে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদানের ঘোষণা দেন।
মোঃ জালাল হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও অঙ্গীকার করেছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত