

মোজাম্মেল হক,চাটখিল(নোয়াখালী):নোয়াখালী চাটখিলে ২ রাউন্ড গুলিসহ যুবদল কর্মী নাঈম ইসলাম (৩২) কে গতকাল সোমবার রাতে সেনাবাহিনী তার বাড়ি থেকে আটক করেছে। রাতেই নাঈম ইসলামকে সেনাবাহিনী চাটখিল থানায় হস্তান্তর করেন। আটককৃত নাঈম চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। আটককৃত নাঈমের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত