
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ৩:৫৫ পি.এম
নাফনদে মাছ ধরতে গিয়ে মিয়ানমার আর্মি’র গুলিতে আহত-2

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয়েছে বাংলাদেশি দুই কিশোর। আহতরা এখন উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে।আহতরা হলেন,টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।স্থানীয়দের বরাতে পুলিশ জানায়,‘সকালে স্থানীয় কিশোর সোহেল ও ওবায়দুল্লাহ নাফ নদীর জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি সীমান্তে মাছ ধরতে যায়। একপর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়েছে। আহতরা মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে আঘাতের ধরন দেখে ধারণা করা হচ্ছে, গুলির আঘাত কোনো ভারী অস্ত্রের নয়।পুলিশ আরও জানায়, ‘ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসারত আছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত