
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৫:৫৩ পি.এম
জীবন সংগ্রামে ভাগ্যের চাকা ফেরান যেভাবে….

কক্সবাজার প্রতিনিধি: টগবগে যুবক মামুন। একজন উঠটি বয়সের ব্যবসায়ী।তার জন্মসুত্রে বসবাস কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের কুতুপালং এলাকায়।পরিবারে বাবা-মা,ভাইবোন মিলে ৭ সদস্যের সংসার ছিল।জীবনের ভাগ্য ফেরাতে গিয়ে লেখাপড়া তেমন করতে পারেননি।মাধ্যমিকেই লেখাপড়ার সমাপ্তি।বাবা'র ক্ষুদ্র ব্যবসার উপর ভর করে দুইভাই পাড়ি জমান প্রবাসে।দীর্ঘ প্রবাস জীবনে উপার্জিত অর্থে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দারিদ্রতা গুছিয়ে সুন্দর জীবনযাপন করছেন নিজের এলাকায়।তাই প্রতিহিংসাপ্রসুত একটি চক্র নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে তার বিরুদ্ধে।গত ৩০ জানুয়ারী কক্স নিউজ বুলেটিন(সিএনবি) নামক একটি ফেসবুক একাউন্ট থেকে উখিয়ার কুতুপালং ৯ নং ওয়ার্ডের বাসিন্দা উল্লেখ করে মিথ্যা অপবাদ দিয়েছিলো। তাহার নির্মাণাধীন বসতবাড়ির ভিডিও পোস্ট করা হয়েছে।তাহার আমার দৃষ্টিগোচর হয়েছে।উক্ত ভিডিও পোস্ট করে যেসব তথ্য লিখা হয়েছে তাহা ডাহা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দ্যেশ্যপ্রনোদিত এবং ষড়যন্ত্রমুলক।তাদের বসতভিটি এলাকায় খাস জায়গার কোন অস্তিত্ব নেই।তাদের বসতভিটি বংশপরম্পরায় ভোগদখলীয় জোত জায়গার মাথাখিলা।যা দীর্ঘ কয়েক যুগ পূর্ব থেকে তার বাপ-দাদাদের ভোগদখলামলে রয়েছে।পৈর্তৃক ভিটির অংশে মামুনের নির্মাণাধীন বাড়ি এটি।এই বাড়ি নির্মাণে ব্যয়ের উৎস হচ্ছে,তাহার বাবা জীবদ্দশায় কুতুপালং বাজারের পরিচিত মাছ ব্যবসায়ী ও মুদির দোকানী ছিলেন।তার এক বড়ভাই দীর্ঘ বহুবছর মালয়েশিয়া প্রবাসে ছিলেন।মামুনও সৌদি প্রবাসী ছিলেন।দুই ভাইয়ের প্রবাস,জীবনের উপার্জিত অর্থ দিয়ে দেশে ফিরে কুতুপালং বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন।যার মধ্যে কুতুপালং বাজারে পার্টনারশীপ পাইকারী কাপড়ের ব্যবসা,রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক রেশন সরবরাহ (ডিস্ট্রিবিউশন) ব্যবসা,কুতুপালং এমএসএফ হাসপাতাল সংলগ্ন কুলিং কর্ণার,কুতুপালং জেনারেল হাসপাতালের বিপরীতে উদ্ধোধনের অপেক্ষায় ওষুধের দোকান,চলমান রয়েছে দেশীয় বিভিন্ন সামগ্রীর পাইকার ব্যবসা,পানের ব্যবসা,ইটভাটায় কমিশন ব্যবসা ও ইট,বালি সরবরাহ ব্যবসা রয়েছে।পারিবারিক মৎস্য চাষ ও ক্ষেতখামার করেও স্বাবলম্বী। ব্যবসা এবং বাড়ি নির্মাণকল্পে মোটাংকের ব্যাংক ঋণ রয়েছে মামুনের।তিলে-তিলে গড়া এসব ব্যবসায় সুন্দর জীবনযাপন করছেন বলে দাবি তার।আগামী ইউপি নির্বাচনে রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করার ঘোষণা দেন।তাই একটি কুচক্রিমহল মামুনদের সুন্দর স্বাভাবিক জীবনযাপন করা'কে প্রতিহিংসার চোখে দেখছে এবং মিথ্যা তথ্য সৃজিত মিথ্যাচার করে যাচ্ছে ফেসবুকে।যাহা খুবই দু:খজনক এবং নিন্দনীয় বলে আক্ষেপ করেন মামুন।সে কোন অনৈতিক ব্যবসায় জড়িত নয়,এমন প্রমাণাদি স্বাপেক্ষ কোন ডকুমেন্ট দেখাতে পারবেনা বলেও এক বাক্যে ছুড়ে বলেন।যা,রটাচ্ছে, তাহা বিভ্রান্তিকর। এসব অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে তীব্র প্রতিবাদ পোষণ করছেন সে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত