
প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৩:২৩ পি.এম
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহনুর জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মোঃ হাসানুজ্জামান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার প্রদ্দার।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানটির সুপার মোঃ ওহিদুজ্জামান। এ সময় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত