
প্রিন্ট এর তারিখঃ জুন ৮, ২০২৬, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৬:০২ পি.এম
ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ

মোঃ শরিফ মিয়া,রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু`র ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।রবিবার সকালে উপজেলার রূপগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ ১ আসনে ধান শীর্ষ প্রতীকে ছাত্রদল কতৃক প্রচার - প্রচারণার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বায়েজীদ প্রধান ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ধান শীর্ষ প্রতীকে ভোট চেয়ে এ গণসংযোগ করেন এসয়ম উপস্থিত ছিলেন
রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুল হাসান, রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরিফ হাসান, সাধারণ সম্পাদক ওমর সাইদ,ছাত্রদল নেতা সাকিল মাহমুদ, আরিফ ভূইয়া,আব্রাহাম লিংকন, নাদিম, রবি প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত