
প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ১১:০৪ এ.এম
নির্বাচনে কালো টাকায় বিবেক বিক্রি করে দেই, তাই দেশ অশান্তির আগুনে জ্বলে: পীর সাহেব চরমোনাই

নাঙ্গলকোট প্রতিনিধি, কুমিল্লা: ৫৪ বছরে বাংলাদেশে যা পাওয়ার ছিলো, আমরা তা পাই নাই, বরং পেয়েছি তার উল্টোটা। যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন না চায়, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। নির্বাচনের সময় কিছু সুন্দর সুন্দর কথা, আর কালো টাকার বিনিময়ে অনেকে তার বিবেক কে বিক্রি করে দেয়, যার কারণে আমাদের দেশটি অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে। তরুণ ভোটারদের বলবো তোমাদের প্রথম ভোট হউক ইসলামের পক্ষে। আলেম ওলামারা যদি ইসলামের পক্ষে কথা না বলেন তাহলে এই দেশে আবার আগাছা জন্মাবে, এই আগাছা যেন জন্মাতে না পারে আপনাদেরকে মুখ খুলে কথা বলতে হবে। রবিবার রাতে কুমিল্লার নাঙ্গলকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের হাতপাখার নির্বাচনী জনসভায় ইসলামি আন্দোলন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এ সব কথা বলেন।
কুমিল্লা–১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা), ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, লালমাই উপজেলা সভাপতি মাওলানা গাজী মাসুম খায়ের, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ সহ-সভাপতি ডাঃ আব্দুল মমিন মজুমদার, মাওলানা নুর ইসলাম মীর প্রমুখ।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত