
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ১:০১ পি.এম
রফিকুল ইসলাম মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে রফিকুল ইসলাম মডেল স্কুলে
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিন ব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতি
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রফিকুল ইসলাম মডেল স্কুলের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান শিক্ষক ইশরাত জাহান শাম্মী ও সহকারী শিক্ষক সেলিম উস সালেহীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য,পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শরীফ মোহাম্মদ সিদ্দিকী। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা নাছিম মন্ডল। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল
রফিকুল ইসলাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নাঈম হাসান রাসেল আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফাজ উদ্দিন মন্ডল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মিজান মন্ডল,শ্রীপুর পৌর যুবদলের সাবেক সভাপতি সামসুদ্দিন সরকার,২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস.এম শরাফত, যুবদল নেতা সামসুল ইসলাম, রাসেল আহমেদ, মোহাম্মদ আলী একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক রেজওয়ানুর রহমান,শহীদ ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক নিলয় আহমেদ সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
দৌড়, হাই জাম্প, লংজাম্প, অংক দৌড়, বল নিক্ষেপ, ব্যাঙ লাফ, মোরগ লড়াই, গোল নিক্ষেপ, বলিবল, বাস্কেট বল,সহ ৫০ টি ইভেন্টে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির মোট ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত