
প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ১:০৬ পি.এম
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার ১১ টার দিকে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। দশম শ্রেণির শিক্ষার্থী চৌধুরী ইকরা আহমাদ ও আদিবাহ এর সঞ্চালনায় সহকারী প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে কৃতি শিক্ষার্থী ও মেধা পুরস্কার এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত