
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ২:৪৪ পি.এম
ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ: নড়াইলের নেতাকর্মীরা

নড়াইল প্রতিনিধি: যশোর-৩ আসনে বিএনপির মনোনিত এমপি প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করলেন নড়াইলের নেতা কর্মীরা।সোমবার সকালে বিএনপির একটি টিম যশোর জেলার হামিদপুর বাজার এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তারা সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর প্রয়াত জননেতা তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র যশোর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। জননেতা অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। যশোর জেলার হামিদপুর বাজার এলাকায় গণসংযোগ করেন জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ইকবাল হাসান শিমুল, জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জাহাদ, প্রচার সম্পাদক কাজী আল মামুন, সমর্থক আব্দুল্লাহ আল মামুন, সোহেল রানা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তারা
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত