
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৩:৫৯ পি.এম
শ্রীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার সকালে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী হাজি আবদুল ছাত্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের বিএনপির দলীয় প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কওমি শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক কাজী মইনুউদ্দিন, প্রখ্যাত আলেম মাওলানা আবু সাঈদ সুফি, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমীন
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন পর্যায়ের আলেমরা অংশ নেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত