
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৬, ১১:৩০ এ.এম
বাংলা
![]()
আহাম্মদ উল্লাহ-----
সমস্ত ভাঙাচোরা কথা জুড়ে দেই
অসুখে, নয়ন সজলে সাহায্যর কথা বলি আদ্র চোখেমুখে।
সেতু ধরে হাঁটি। পথে প্রান্তরে।
বাংলায়।
হাসির খলখল শব্দে মনের কথা উজাড় করি
রোদন করি
নিদ্রায় আগে ক্ষুদ্র আলাপ
"শুভরাত্রি।"
বাংলায়।
কালির দোয়াত থেকে বর্ণপরিচয়ে, পৃষ্ঠার পর পৃষ্ঠা
বিয়োগান্তক চিঠি
কবিতা কিংবা প্রেমপত্র
পান্ডুলিপি
বাংলায়।
দোয়েলের শিষ
হরিণের চোখ
শঙ্খিনীর সংসার
মায়ের ঘ্রাণ
অনুবাদ করি বাংলায়।
সভা,সমাবেশ, স্লোগান
রাজপথে পদযাত্রা
আমাদের বিজয়
বাংলায়।
সংসার
সঞ্চিত জীবন
জন্ম থেকে মৃত্যু চক্র
বাংলায়।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত