
প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১০:৪৪ পি.এম
হোমনায় ৫০ লাখ টাকার মানবিক সহায়তা দিলেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলায় মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমেরিকায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার মমিন। তিনি বিভিন্ন উপজেলায় মসজিদ, মাদ্রাসা, অসুস্থ রোগীর চিকিৎসা ও গৃহ নির্মাণে মোট ৫০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।
হোমনার মাইজচর গ্রামের প্রসিদ্ধ মমিন বাড়ির মরহুম সিদ্দিকুর রহমানের সন্তান দেলোয়ার মমিন এই অনুদানের আওতায় ৫৭টি মসজিদ ও মাদ্রাসাসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কল্যাণে সহায়তা প্রদান করেন।
‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত দেলোয়ার মমিন দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন, খেলাধুলা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।অনুদান প্রদানকালে দেলোয়ার মমিন বলেন, আমি আমার হোমনা উপজেলাকে নিয়ে স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ, সবার সহযোগিতায় একটি সুন্দর, মানবিক ও উন্নত হোমনা গড়ে তুলবো।তিনি আরও বলেন, আমরা সবাই যদি নিজ নিজ সামর্থ অনুযায়ী দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই, তাহলে অবশ্যই একটি সমৃদ্ধ ও মানবিক সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত