
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৫:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৫:৩৩ পি.এম
মিশকাতুল ইসলাম চৌধুরী যেন এক হ্যামিলনের বাঁশিওয়ালা
![]()
মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী(চট্টগ্রাম): চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা যেন এক অনন্য রাজনৈতিক প্রবাহের নাম। হ্যামিলনের বাঁশিওয়ালার মতোই তিনি ছুটে চলছেন ভোটারদের ঘরে ঘরে, আর তার ডাকে সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ।
এই গণসংযোগে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে কাজ করছেন বাঁশখালী বিএনপির নেতাকর্মীরা। ধানের শীষকে বিজয়ী করতে তারা দিন-রাত নিরলস প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় উৎসাহ ও আত্মবিশ্বাসে আরও দৃঢ় হয়ে উঠছেন নেতাকর্মীরা।
নেতাকর্মীরা বলেন,মিশকাতুল ইসলাম চৌধুরী তার মরহুম পিতা জাফরুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক আদর্শ ও জনপ্রিয়তার পথ ধরেই এগিয়ে চলেছেন। আল্লাহ সহায় হলে এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় ঠেকানোর শক্তি কারও নেই—এমনটাই তাদের দৃঢ় বিশ্বাস।
উল্লেখ্য, মরহুম জাফরুল ইসলাম চৌধুরী ধানের শীষের প্রতীকে বাঁশখালী থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একজন সফল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার সেই রাজনৈতিক উত্তরাধিকার ও মানুষের ভালোবাসা নিয়েই এবার নতুন ইতিহাস গড়ার পথে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত