
প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৫:৫২ পি.এম
মিয়ানমারের ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু
![]()
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (১২) আর নেই। গত ২৭ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।হুজাইফার মা সাবেকুন্নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।হুজাইফা উপজেলার হোয়াইংক্যং ইউনিয়নের উনচিপ্রাং-লম্বাবিল এলাকার জসিম উদ্দিনের শিশু কন্যা।গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মি ছোড়া গুলি সরাসরি হুজাইফার শরীরে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য গত ১৩ জানুয়ারি একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় হুজাইফাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।ওখানেই চিকিৎসারত আবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শিশু হুজাইফার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারে চলছে শোকের মাতম।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: সাইফুল ইসলাম বলেন,মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হওয়া শিশু হুজাইফা চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে তার পরিবার ও সংবাদ মাধ্যম সুত্রে জানতে পেরেছি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত