
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নে ঘাটলাবাগ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক নারী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে। এই ঘটনার পর স্থানীয় লোকজন আহত আবদুর রব (৬৫) কে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই ব্যাপারে আহত আবদুর রব শুক্রবার রাতে চাটখিল থানায় একই বাড়ির মৃত মোঃ হোসেনের স্ত্রী মিনু বেগম (৫৫) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, মিনু বেগম তার গাছের ডাল কেটে তার বাড়ির উঠানে রাখে। তার উঠানে রাখা ডালপালা কে বা কাহারা নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐ নারী আবদুর রব কে দায়ী করে গালমন্দ শুরু করে। আবদুর রব ঘর থেকে বের হয়ে প্রতিবাদ জানালে মিনু বেগম তার হাতে থাকা দা দিয়ে আবদুর রব কে ঘাড়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আবদুর রবকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এই ব্যাপারে চাটখিল থানার এস আই মোঃ শাহজাহান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত