
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ৩:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৩:০৭ পি.এম
লোহাগড়ায় মৎস্য ও কৃষি খামার করতে বাধা দেবার অভিযোগ
![]()
নড়াইল প্রতিনিধি ।। নড়াইলের লোহাগড়া পৌরসভার মোচড়া গ্রামের মাঠে লিজ নেয়া জমিসহ নিজ জমিতে মৎস্য ও কৃষি খামার করতে বাধা দিচ্ছে গ্রামের কতিপয় লোকজন। জানা গেছে ,লোহাগড়া পৌরসভার মোচড়া গ্রামের আবদুর রহমান শেখের ছেলে রফিক শেখ লিজ নেয়া জমি সহ নিজ জমিতে গত ৩/৪বছর আগে মৎস্য ও কৃষি খামার গড়ে তোলেন। শুরুতে কেউ বাধা না দিলেও এখন গ্রামের কতিপয় লোকে নানা অজুহাতে ওই খামারের কার্যক্রম চালাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ।
উদ্যোক্তা ও ভূক্তভোগী রফিক শেখের চাচাতো ভাই মোঃ শাহাদৎ হোসেন অভিযোগ করেন, আমার ভাই মৎস্য খামার করে দেশী প্রজাতির মাছ চাষ করছেন।কৃষি খামারে রয়েছে নানা প্রজাতির ফলমূ্ল গাছ ও শাক-সবজী, তরিতরকারী। এ খামার থেকে উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে। খামারে কয়েকজন লোকের কর্মসংস্থান হয়েছে। অথচ প্রতিষ্ঠানটি বন্ধ করতে কতিপয় লোক উঠে পড়ে লেগেছে। আমরা কারো জমি দখল করিনি। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাই।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত