
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৬:৩৪ পি.এম
ফুলবাড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল নির্বাচনী জনসভা
![]()
জাহাঙ্গীর আলম, উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম): ফুলবাড়ীতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক বিশাল নিবাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (কুড়িগ্রাম–২) ড. আতিক মুজাহিদ (এনসিপি)।
জনসভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর মাওলানা মোঃ আব্দুল মতিন ফারুকী।কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজালাল সবুজ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রামের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং ডাকসু নেতা রায়হান উদ্দিন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেক।
বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, ১২ ফেব্রুয়ারী যদি আমি নির্বাচনে জয়লাভ করতে পারি তাহলে আমার আসনের তিনটি উপজেলাকে আমি চাঁদাবাজ মুক্ত, দূর্নীতিমুক্ত, ঘুষ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। বিশেষ করে মাদকমুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার করেন। সেই সাথে তিনি হ্যা ভোটের গুরুত্ব তুলে ধরেন৷
ডাকসু নেতা আসিফ আব্দুল্লাহ বলেন ৫ আগষ্টের পর বাংলার জণগণ চাঁদাবাজ, দূর্নীতিবাজ, টেন্ডারবাজদের ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছে৷ বাংলাদেশের জণগণ ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে নব্য ফ্যাসিস্টকে লাল কার্ড দেখাবে।
জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সেই সাথে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত