
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৬:৩৯ পি.এম
পূর্ণিমাগাতী বিএনপির উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
![]()
মুস্তাছিম বিল্লাহ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে পূর্ণিমাগাতী ইউনিয়নের পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও দেশের জনগণের কল্যাণের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
ধানের শীষ প্রতীক বিজয়ী হলে এর সুফল পাবে দেশের জনগণ। তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি বিগতদিনে আপনাদের সুখেদুঃখে পাশে থেকে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করেছি, আগামীদিনে আরও বেশি উন্নয়ন ও সেবামূলক কাজ করবো ইনশাআল্লাহ।
পূর্ণিমাগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু, উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন যুগ্ম আহ্বায়ক পাভেল সরকার পূর্ণিমাগাতী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শফিউল আলম (শফি) পূর্ণিমাগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আব্দুল আজিজ ইউনিয়ন বিএনপি নেতা বুলবুল কবির পূর্ণিমাগাতী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম যুগ্ম আহ্বায়ক ফরমান আলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন ইউনিয়ন ছাত্রদলের সদস্য রিপন সরকার প্রমুখ।
সমাবেশে বিএনপি, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত