ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

জবি শিক্ষার্থীদের অনশনের ৮ ঘণ্টা পার, খোঁজ নেয়নি প্রশাসন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ১২১ বার পঠিত

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আট ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করেনি প্রশাসন। তবে শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক।

রোববার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় শিক্ষার্থীদের অনশন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে শিক্ষকদের সাথে বসে পড়েন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। আমি শিক্ষক হিসেবে সংহতি জানাতে এসেছি। প্রশাসনের লোক হিসেবে নয়।’

এ বিষয়ে অনশনরত বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, ‘আমাদের সঙ্গে কোনো শিক্ষক একাত্মতা পোষণ করলে আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখানে এসে আমাদের দাবি নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।’

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসন শিক্ষার্থীদের আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে গণঅনশন কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী। সর্বশেষ অনশন কর্মসূচিতে ৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তাদের দাবি, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে। যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জবি শিক্ষার্থীদের অনশনের ৮ ঘণ্টা পার, খোঁজ নেয়নি প্রশাসন

সর্বশেষ পরিমার্জন: ১১:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫