ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

দাবানলে হলিউড স্টারের মৃত্যু

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০১:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ৮১ বার পঠিত

বিনোদন ডেস্ক: প্রায় একসপ্তাহ ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এ শহরের স্থানীয় লাখো মানুষ। বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা।

এদিকে লস অ্যাঞ্জেলস দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজের। লস অ্যাঞ্জেলসের মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। ছেলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন মা শেলী স্কাইজ।

অস্ট্রেলিয় বংশোদ্ভূত স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক কিডি ক্যাপারের মাধ্যমে। মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, ‘বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।’

তিনি বলেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু পানি দেওয়ার সময়ে দেখা গেল পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওর ঘরের ছাদে পানি দিতে পারিনি কারণ কোনও পাইপে পানি আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও পানি ছিল না।

প্রসঙ্গত, ভয়াবহ এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। প্রাণহানির সংখ্যাটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা। তারা বলেছেন, হতাহতদের ঘটনার তদন্ত চলছে।

n/v

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দাবানলে হলিউড স্টারের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০১:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫