ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ময়মনসিংহে ছাত্র ফ্রন্টের ৪ দশক উদযাপন কমিটি গঠন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / ৭১ বার পঠিত
মারুফ হোসেন : ঐক্য, সংগ্রাম প্রগতির স্লোগানকে ধারণ করে মার্কসবাদ-লেনিনবাদের ভিত্তিতে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে বেড়ে ওঠা সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  ৪ দশক পূর্ণ করেছে। ১৯৮৪ সালের ২১ শে জানুয়ারি পথচলা শুরু করা সংগঠনের চার দশক পূর্ণ হয় ২০২৪ সালের ২১ জানুয়ারি। সংগঠনটি ৪ দশকে  উদ্বোধনী সমাবেশ করে এবং সংগ্রাম সুসংহতকরণের প্রত্যয় ব্যক্ত করে  ৪ দশকের সমাপনী অনুষ্ঠানের ঘোষণা দেয়। হাসিনার  ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে সংগঠনটি ৪ দশকের উদ্বোধনী সমাবেশ করেছিল এখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে ৪ দশকের সমাপনী অনুষ্ঠান করতে যাচ্ছে৷ আগামী ১৩ ই ফেব্রুয়ারী অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির সমাপনী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে৷ ৪ দশকের ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে প্রাক্তন-বর্তমান পূনর্মিলনি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ জানুয়ারী। ৪ দশক উদযাপন উপলক্ষে রেলওয়ে মালগুদামস্ত কার্যালয়ে এক মিটিংয়ে আজ সাবেক-বর্তমান ছত্রনেতাদের উপস্থিতিতে  সাবেক ছাত্র নেতা অঞ্জন সরকারকে আহ্বায়ক ও বর্তমান ছাত্র ফ্রন্টের সভাপতি আব্দুল্লাহ আল নাকীবকে সদস্য সচিব করে ৪ দশক উদযাপন কমিটি করা হয়।  এছাড়াও অর্থ বিষয়ক উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান, প্রচার উপকমিটির আহ্বায়ক সজীব রাজভর বিপিন, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক আহ্বায়ক সুশান্ত দেবনাথ খোকন এছাড়া সাবেক বর্তমান ছাত্র নেতারা বিভিন্ন উপকমিটিতে দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ময়মনসিংহে ছাত্র ফ্রন্টের ৪ দশক উদযাপন কমিটি গঠন

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫