
প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৩:৫৯ পি.এম
বগুড়া-৩ আসনের ২-প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
![]()
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (দুপচাঁচিয়া - আদমদীঘি ) আসনে ১২ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট ২০২৬ নির্বাচনে দুই জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান আলী (হাতপাখা) এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ শাহিনুল ইসলাম (লাঙ্গল)। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ঘোষিত ফলাফল অনুযায়ী,এ আসনের ১১৮টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৩৯ হাজার ৫৯৬টি। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃশাহজাহান আলী পেয়েছেন ১ হাজার ৭৭১ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মোঃ শাহিনুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট।
নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত ৮ ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। কিন্তুু উল্লিখিত দুই প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছেন।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত