
নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষিতে যুক্ত হলো নতুন সম্ভাবনাময় ফসল ক্যাপসিক্যাম। এই প্রথমবারের মতো উপজেলায় বাণিজ্যিকভাবে ক্যাপসিক্যামের আবাদ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে উপজেলা পৌর সদরে প্রায় ২০শতক জমিতে উচ্চ ফলনশীল(সুইট বিউটি)জাতের ক্যাপসিকাম আবাদ হয়েছে।
এরই মধ্যে মাঠে আশাব্যঞ্জক ফলন দেখা গেছে।এ বিষয়ে কথা হয় চরিয়াকোনা গ্রামের ক্যাপসিক্যাম চাষি রইছ উদ্দিনের সাথে। তিনি জানান, এই প্রথম আমার জমিতে ক্যাপসিকাম চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। তাছাড়া ক্যাপসিকাম অনেক লাভজনক বলেও জানতে পেরেছি। প্রতিটি গাছেই এখন ফুল আর ফল দেখা যাচ্ছে। যদি রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগের মুখে না পড়ে, তাহলে ক্যাপসিক্যাম বিক্রি করে দেড় থেকে দুই লাখ টাকা আয় হতে পারে।
এই বিষয়ে কটিয়াদী পৌর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঈনুল ইসলাম জানান,চরিয়াকোনা গ্রামে প্রায় ২০শতক জমিতে বিদেশি এই সবজির চাষ হয়েছে। এই ২০শতক জমিতে ক্যাপসিক্যাম চাষে ২০ হাজার টাকা খরচ হলেও ১লাখ ৮০হাজার থেকে ২লাখ টাকা আয় হবে বলে মনে করি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত