
সঞ্জয় মালাকার: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মৌলভীবাজার ৩আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব এম নাসের রহমান এর বিজয় ও বিএনপির সরকার গঠন উপলক্ষে মিষ্টি বিতরন ও আলোচনা সভা করেছে ৩নং মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রদল।
১৮ ফেব্রুয়ারী (বুধবার) রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের হল রুমে মিষ্টি বিতরন ও আলোচনা সভার কার্ষক্রম করে মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রদল।
মৌলভীবাজার ৩আসনের সাংসদ এম নাসের রহমানের ভূমিধস বিজয় উপলক্ষে আয়োজিত মিষ্টি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্বাস আলী।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল এর সিনিয়র ছাত্রনেতা জুনেল আহমেদ এবং সাবেক ছাত্রদলের আহবায়ক সুহেব আহমেদ।
এ সময় মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুস সালাম রিমন, সহ ছাত্রবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদল নেতা রাজিব আহমেদ, কামাল রাজা এবং মৌলভীবাজার কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাফি খান সহ ৩নং মুন্সিবাজার ইউনিয়ন তালামীজ এর সাধারণ সম্পাদক শায়েখ আহমদ।
আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ উনাদের নিজ নিজ বক্তব্যে বলেন, এম নাসের রহমানের এই ভূমিধ্বস বিজয় জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন।
তারা নিজ বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ বিজয় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সুন্দর একটি সমাজ উপহার দিবেন।
৩নং মুন্সিবাজার ইউনিয়ন ছাত্রদল এর নির্বাচন কালীন টিম লিডার সুমেল আহমেদ এর আয়োজনে মিষ্টি বিতরন ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদল নেতা সালিম,তুহিন,আলামিন,দিলোয়ার,জা
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত