
নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জালালপুর ইউনিয়নের বাসিন্দা নূরুল্লাহ্ শাওন (২৫) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সোমবার (২২ফেব্রুয়ারি) যোহর বাদ কিশোরগঞ্জের কটিয়াদীতে শাওন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে কটিয়াদীরের ছাত্র সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মমভাবে হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই। এবং অবিলম্বে যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। তা না হলে আগামীতে আমরা কঠোর আন্দোলনে যাব।
উল্লেখ্য,বুধবার (১৮ফেব্রুয়ারি) সন্ধার দিকে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে ছিনতাইকারী কবলে পরে নিখোঁজ হওয়ার দু'দিন পর শুক্রবার (২০ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রক্ষপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাওন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের ৩বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায়,নিখোঁজের পরদিন (বৃহস্পতিবার) শাওনের মা শাহিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।এতে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,ছিনতাইকারী কিশোর দলের কবলে পড়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই এজাহারভুক্ত আসামি।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত