
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১২:৫৫ পি.এম
শ্রীপুরে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি
![]()
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি দিতে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সোমবার বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। জানা গেছে, সরকারি ছুটির দিন ব্যতীত পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৯৬ টাকায় এক ডজন ডিম এবং ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো: আশরাফ হোসেন বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত