
প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১:৫৫ পি.এম
হারিয়ে যাবো
![]()
ফারাবী -----
একদিন-
কাক ডাকা ভোরে মুয়াজ্জিনের আজানের ধ্বনি! হয়তো সেটাও আর শোনা হবে না। হয়তো থমকে যাবে আমার শেষ নিঃশ্বাস।
হয়তো-
জীবনের গল্পটা লেখতে গিয়েও অসমাপ্ত রয়ে যাবে ক্লান্তে। আমিও হারিয়ে যাবো হয়তো উপন্যাসের, সে-ই শেষ চিঠির মতোই।
হারিয়ে-
ফেলবো হয়তো আমিও একদিন শিশিরভেজা শান্ত সকাল, গোধূলি লগ্নে বিকেলের আড্ডা আর চুপিচুপি রোমাঞ্চিত গান গাওয়ার সে মধুময় সুখের দিনগুলো
হারিয়ে ফেলবো-
হয়তো একদিন ডাঙগুলি, কানামাছি, বাইসক্রোপ, দাঁড়িয়াবান্ধা আর শৈশবের সহস্র স্মৃতি-বিজড়িত সেই মাঠে দৌড়ে দৌড়ে ঘুড়ি উড়ানোর দিনগুলো।
হারিয়ে ফেলবো-
হয়তো মায়ের শাসন, বাবার নিঃস্বার্থ ভালোবাসা ভাইয়ের স্নেহ আর বোনের প্রীতি, মুছে যাবে শৈশবস্মৃতি বিচলিত মুহূর্ত।
হারিয়ে ফেলবো-
হয়তো জালানার পাশে সকালের সেই রৌদ্রময় আভা, স্কুল ফাঁকি দিয়ে চড়ুইভাতি খেলা আর পুতুল বিয়ের হর্ষময় দিনগুলো।
হারিয়ে ফেলবো-
বৃষ্টি জলে হৈ-হুল্লোড় করে সেই-সারা বাড়ি মাতিয়ে তোলা, কাঁঠাল গাছ থেকে লাফিয়ে লাফিয়ে পানিতে ডুব সাঁতার দেওয়ার স্মৃতিকথা।
হারিয়ে ফেলবো-
শীতের সকালে রসের পিঠা, নারিকেলের গুঁড়া, ভাপা পিঠা আর মায়ের হাতের পরশে পরশে তৈরি করা মোয়া-মুড়ি নাড়ু খাওয়ার সেই দিনগুলো।
হারিয়ে ফেলবো-
রোজ ফসলের ক্ষেতে ছোট ছোট মাছ ধরা আর বিলেরধারে সাদা বকের সারিতে অপলক দৃশ্যের মন কাড়া স্মৃতিকথা।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত