
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৯:৪৬ এ.এম
র্যাব-১৩ এর পৃথক অভিযানে গাঁজা ও এস্কাফসহ গ্রেফতার ৪
![]()
রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: রংপুর ও দিনাজপুরে র্যাব-১৩ এর পৃথক অভিযানে ৩ দশমিক ৮ কেজি গাঁজা ও ৭৪ বোতল এস্কাফসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোররাত ও সকালে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাত ১টা ৩০ মিনিটে দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন স্টেশন জামে মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মতিয়ার রহমান মন্ডল (৪৭) ও সালমা আক্তার (৪২) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কাঁধে ঝুলানো ব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭৪ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। তাদের বাড়ি বিরামপুর উপজেলার ধনসা ও মঙ্গলপুর এলাকায়।
অপরদিকে সকাল ৮টা ২০ মিনিটে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন বুড়িরহাট উত্তর কোবারু আমেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৩ দশমিক ৮ কেজি গাঁজাসহ শামসুল হক (৫৬) ও মোফাজ্জল হোসেনকে (৬৫) গ্রেফতার করা হয়। তাদের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
দৈনিক ‘নাগরিক ভাবনা’র অনলাইন পোর্টালটি ঢাকা হতে শেখ রিফান আহমেদ-এর সম্পাদনায় পরিচালিত।
হটলাইন: 09649-230220 ও 01915-708187, ইমেইল: info.nagorikvabna@gmail.com
@নাগরিক ভাবনা কর্তৃক সর্বস্বত্ত্ব সংরক্ষিত